Apan Desh | আপন দেশ

সৌদী

নিজস্ব শাহেদ ড্রোন তৈরির পথে সৌদি আরব

নিজস্ব শাহেদ ড্রোন তৈরির পথে সৌদি আরব

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের সামরিক-শিল্প কৌশলে সবচেয়ে বড় পরিবর্তনের আভাস মিলছে। ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন দেশীয়ভাবে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সোমবার (২৫ মে) মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ইউটাভিত্তিক প্রতিষ্ঠান ভেক্টর ডিফেন্স এবং সৌদি আরবের স্টার্টআপ এসআর২ ডিফেন্স সিস্টেমস-এর যৌথ উদ্যোগে রিয়াদের কাছে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেখানে ‘স্কাইওয়াস্প’ নামের একটি আত্মঘাতী ড্রোন তৈরি করা হবে, যা মূলত ইরানের শাহেদ ড্রোনের আদলে ডিজাইন করা।

১০:০৫ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

সৌদির সঙ্গে নোয়াখালীর তিন গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে নোয়াখালীর তিন গ্রামে ঈদ উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার তিন গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দুই উপজেলার তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেসব এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে সেগুলো হলো,  বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বসন্তবাগ মুন্সিবাড়ী জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর দায়রা বাড়ী জামে মসজিদ এবং নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর রশিদিয়া রহমানিয়া আল কাদেরী দায়রা খানকা শরীফ জামে মসজিদ।

০২:৪২ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

হজের খুতবায় ঐক্য, তাকওয়া-শৃঙ্খলার আহবান

হজের খুতবায় ঐক্য, তাকওয়া-শৃঙ্খলার আহবান

বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাহর ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে ঐতিহাসিক খুতবা প্রদান করা হয়েছে। খুতবার শুরুতে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রশংসা এবং রাসুলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পেশ করেন। এরপর উপস্থিত হাজি সাহেবরাসহ বিশ্বের কোটি কোটি মুসলমানকে তাকওয়া অবলম্বন ও তাওহিদের ওপর অবিচল থাকার আহবান জানানো হয়। মঙ্গলবার (২৬ মে) সৌদির মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ ড. আলী আল-হুদাইফি এ ঐতিহাসিক খুতবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ এবং ধর্মবিষয়ক রাষ্ট্রপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস।

০৮:৪৮ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই সোমবার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বার্ষিক পবিত্র হজ পালন। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো হজ। এর অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও মক্কায় ৮ থেকে ১২ জিলহজ মোট পাঁচদিন অবস্থান করবেন। হজের পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরাব্বা জানিয়েছেন, এবার সৌদি আরবের বাইরে থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে এসে পৌঁছেছেন। ইরান যুদ্ধের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং এর সঙ্গে জড়িত আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার পটভূমির মধ্যেই আল্লাহর দরবারে হাজিরা দিতে দলে দলে ছুটে এসেছেন বিশ্বাসী মুসলমানরা।

০৪:২৯ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হাজিদের মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার (২৫ মে) সকাল থেকে। সৌদি সরকারের নির্দেশনা মেনে রোববার (২৪ মে) রাতেই মিনার উদ্দেশে রওনা দেবেন হাজিরা। বাংলাদেশের হজযাত্রীদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। শরিয়তের বিধান অনুসারে হাজিরা সোমবার জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার (৯ জিলহজ) আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন তারা। শরীয়তের বিধানানুসারে আরাফাতে অবস্থান করাই হজ।

০৬:৫৮ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ