Apan Desh | আপন দেশ

ইরানের হামলার শঙ্কায় সৌদি ছাড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ৩ মার্চ ২০২৬

ইরানের হামলার শঙ্কায় সৌদি ছাড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এমন আলোচনা আন্তর্জাতিক গণমাধ্যমে জোরালো হয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে তার ব্যক্তিগত জেট গভীর রাতে স্পেনের রাজধানী মাদ্রিদ-এর উদ্দেশে উড্ডয়ন করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ একাধিক সূত্র জানায়, রোনালদোর বিলাসবহুল বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ বিমান প্রায় সাত ঘণ্টা আকাশে থাকার পর মাদ্রিদে অবতরণ করে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24-এর তথ্যানুযায়ী, বিমানটি মিশর ও ভূমধ্যসাগরীয় আকাশপথ অতিক্রম করে ইউরোপে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা বৃদ্ধি এবং রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের অঞ্চল ত্যাগের পরামর্শও দিয়েছে। এ পরিস্থিতিতে সৌদি ক্লাব আল-নাসর-এর হয়ে খেলা রোনালদোও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ইউরোপে গেছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি।

বর্তমানে পেশির চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। সৌদি প্রো লিগে আল ফায়হা-র বিপক্ষে ম্যাচে তিনি চোট পান বলে জানা গেছে।

আরও পড়ুন <<>> বিশ্বকাপে ইরানের পরিবর্তে যেসব দেশের সম্ভাবনা

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার ম্যাচ পুনঃনির্ধারণ ও স্থগিত করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ-এ দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে ৪৫০ গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। ফলে নিরাপত্তা সংকটের সময়ে তার মাদ্রিদে ফিরে যাওয়া অনেকের কাছেই স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: