Apan Desh | আপন দেশ

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৩, ৭ মার্চ ২০২৬

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক 

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনার মধ্যেই সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে ‘রিয়াদের বিরুদ্ধে তেহরানের আগ্রাসন’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

শনিবার (৭ মার্চ) সকালে লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এ বৈঠকে ‘সৌদি আরবের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন<<>>নতুন ক্ষেপনাস্ত্র দিয়ে ইসরায়েলে ফের হামলা ইরানের

এর আগে, পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উল্লেখিত দায়বদ্ধতার কারণে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পাকিস্তানকে জড়াতে হতে পারে। 

গত বছর ১৭ সেপ্টেম্বর সই হওয়া এ চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তিশালী করা। চুক্তির সময় উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল। এটি এমন এক প্রেক্ষাপটে হয়েছিল, যখন কাতারের রাজধানীতে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ইরান ও পাকিস্তানের সম্পর্কও দীর্ঘদিন ধরে জটিল। ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে, নাকি সামরিকভাবে জড়িয়ে পড়বে-সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়