Apan Desh | আপন দেশ

ইরানকে কড়া বার্তা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:০১, ৪ মার্চ ২০২৬

ইরানকে কড়া বার্তা সৌদি আরবের

ছবি ৈ: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। 

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে বুধবার (০৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবদনে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।

মঙ্গলবার (০৩ মার্চ) সৌদি মন্ত্রিপরিষদ পুনরায় নিশ্চিত করেছে যে, তারা নিরাপত্তা রক্ষা এবং তার ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়