Apan Desh | আপন দেশ

নির্বাচন বানচাল করতে এ হামলা করা হয়েছে: জাবের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন বানচাল করতে এ হামলা করা হয়েছে: জাবের

ফাইল ছবি

শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নির্বাচন বানচাল করতে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে এ সংঘর্ষ ঘটে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হামলার ঘটনায় তাদের সদস্যসচিব জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ জাবের বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। এ হামলা নির্বাচন বানচাল করার জন্য করা হয়েছে।

আরও পড়ুন <<>> বিসিএসের ১ হাজার ৪৯০ জন নিয়োগ পেলেন

এছাড়া হামলার বর্ণনা দিতে গিয়ে এক আহত কর্মী বলেন, কোনও কারণ ছাড়াই আমাদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমরা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। হঠাৎ পুলিশ জলকামান নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে। পরে আমরা সরে যাওয়ার চেষ্টা করলে তারা লাঠিচার্জ শুরু করে। তাদের হামলায় অনেকের শরীর থেকে রক্ত ঝরতে থাকে।

আরেক আহত কর্মী বলেন, পুলিশ বিনা উসকানিতে যেভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে, তা হাসিনা যুগের পুলিশি আচরণের পুনরাবৃত্তি। পোশাক পরিবর্তন হলেও তাদের আচরণ অপরিবর্তিত রইল। নির্বাচনের আগে এ ধরনের হামলার মাধ্যমে সরকারকে বিতর্কিত করা এবং নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্য থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়