Apan Desh | আপন দেশ

পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ, কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ, কিশোরের মৃত্যু

ছবি: আপন দেশ

রাজধানীর বনানীতে পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে গুলশান ঝিলে ঝাঁপ দিয়ে মাহা আলম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থান সংলগ্ন ঝিল থেকে মাহা আলমের মরদেহ উদ্ধার করা হয়। কিশোরটি কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে পরিবারের সঙ্গে থাকতো। সে শেরপুর সদর উপজেলার চান নগর গ্রামের মৃত আশকর আলী ও আবেদা বেগমের ছেলে।

পরিবারের দাবি, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ওই এলাকায় কয়েকজনকে ধরার জন্য ধাওয়া করছিল। আতঙ্কিত মাহা আলম পুলিশ দেখে ঝিলের পানিতে ঝাঁপ দেয়। পুলিশ তাকে উদ্ধার করতে পানিতে নেমেছিল। কিন্তু তার জীবন রক্ষা করতে পারেনি।

ওই দিন ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ঝিলে ভেসে ওঠে তার মরদেহ। নিহতের মা আবেদা বেগম বলেন, এ ঘটনায় কারো প্রতি তার কোনো অভিযোগ নেই।

আরও পড়ুন <<>> পে স্কেল ঘোষণার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে ৩৫

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক উদ্দিন বলেন, আমাদের পেট্রোল ছিল, কিন্তু কাউকে ধাওয়া করা হয়নি। কিশোরটি পানিতে পড়তে দেখে এক পুলিশ সদস্য তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ওই পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে রাজারবাগ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়