Apan Desh | আপন দেশ

আন্দোলনকারীদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আন্দোলনকারীদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: ডিএমপি

ছবি: আপন দেশ

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবস্থা নেয়। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন <<>> পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ, কিশোরের মৃত্যু

তিনি জানান, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। পুলিশের ছত্রভঙ্গ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ছিল। এতে কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। কিছু আন্দোলনকারীও সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়