Apan Desh | আপন দেশ

ছয় জেলায় পুলিশ সুপার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ৪ মার্চ ২০২৬

ছয় জেলায় পুলিশ সুপার নিয়োগ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ মোট ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (০৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে মোট ১০ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন এসপি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর পুলিশ সুপার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার করা হয়েছে।

আরও পড়ুন <<>>বিদ্যুৎ-জ্বালানির সংকট মোকাবেলায় জনগণের সহযোগিতা চেয়েছে সরকার

এছাড়া বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত