সুজন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার করার সময় এক যুবলীগ নেতা পুলিশের এক কর্মকর্তাকে কামড়ে জখম করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেঁচরী ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশ জানতে পারে এলাকায় মাদকের লেনদেন হচ্ছে। এ খবরের ভিত্তিতে এসআই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তারা চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে অবস্থান নেন। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সুজন হাওলাদারকে (৩০) আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক সুজন হাওলাদার উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও মো. সোবাহান হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, দক্ষিণ চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































