Apan Desh | আপন দেশ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি-হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৯, ১০ মার্চ ২০২৬

রাজধানীতে ৪৭টি মাথার খুলি-হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

ছবি : আপন দেশ

রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। এসময় সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানা গেছে।

গ্রেফতাররা হলেন, কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)। 

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সম্মুখে রাস্তার উপর অবৈধ উপায়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম  ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। 

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মেডিকেল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান হতে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আরও পড়ুন : প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি : ফ্যামিলি কার্ড উদ্বোধন করে প্রধানমন্ত্রী

গ্রেফতার মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। 

গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়