Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ছবি: আপন দেশ

রাজধানীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছেলে অপহরণের খবর পেয়ে সচিবালয়ের এক কর্মচারী বাবা কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি প্রধানমন্ত্রীর দফতরেও ঢুকে যান। সেখানে সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি।

ঘটনা শোনার পরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেন। পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয়।

অপহরণকারীরা তাকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে মারধর করা হয়। পরে তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেয়া হয়।

আরও পড়ুন <<>> পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ, ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে যোগাযোগ করেছিল, সে নম্বর ব্যবহার করে পুলিশ কৌশলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে। টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়।

প্রথমে অপহরণকারীরা নম্বর দিতে গড়িমসি করলেও কিছু সময় দরকষাকষির পর পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। পরবর্তীতে খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী পুলিশকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পরপরই অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সুবিধাবাদীদের করা মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ বন্ধে ৩ মন্ত্রণালয় কাজ করবে : দুলু কমলো এলপি গ্যাসের দাম প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন মেক্সিকোতে মাদক সম্রাটকে হত্যার জেরে সহিংসতা, নিহত ২৫ ঢাকার তাপমাত্রা বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ