Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১৫ মার্চ ২০২৬

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে তিনি এ ঘোষণা দেন।

সংসদ সদস্যদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সংসদর বৈঠক আগামী ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ।’

এসময় সবাইকে আগাম ঈদ মোবারক জানান স্পিকার।

জানা গেছে, এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং তার ওপর প্রায় ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আরও পড়ুন : ৫ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশগুলো নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, রোববার বেলা ১১টায় স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়