মীরে শাহে আলম। ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয় সেখানে কারা নির্বাচন করবেন, তা সরকারের আমলে নেয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন <<>> পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড
একদিনের সফরে সকালে সিলেটে পৌঁছে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও প্রতিমন্ত্রী এদিন সোয়া ১১টায় রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম পরিদর্শন করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































