Apan Desh | আপন দেশ

সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫০, ১২ মার্চ ২০২৬

সংসদের প্রথম অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ 

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় এ অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

আরও পড়ুন<<>>হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত

বক্তব্যের শুরুতেই তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস  

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়