Apan Desh | আপন দেশ

সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৮, ১১ মার্চ ২০২৬

সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

আলতাফ হোসেন চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসময় রাষ্ট্রপতি নতুন স্পিকারকে শপথ পড়াবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) এদিকে সরকারি দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয় এর পশ্চিম ব্লকে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন <<>> রাজধানীতে দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

তবে দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়