Apan Desh | আপন দেশ

নীলফামারী জেলা

নীলফামারীতে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীতে ট্রাকচাপায় নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে যায়। এতে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ওলি বর্ম্মনের ছেলে ভ্যান চালক পরিমল বর্মন (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্মন (৮) ও ছেলে যাদব বর্মন (৪)।

০৭:১৫ পিএম, ১২ জুলাই ২০২৬ রোববার

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

এখন ক্ষমতা পালাবদলের সময় এসেছে, আপনারা বিশ্রামে যান ও আমাদের সুযোগ দিন—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।  বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে  নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।  ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা এক সময় উত্তরবঙ্গের মানুষের অহংকার ছিল, কিন্তু এখন তা এক সাগর দুঃখ হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এর ফলে নদী ভাঙন রোধ হবে। হাজার হাজার পরিবারকে আর নিঃস্ব হতে হবে না।

০৫:৩৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার