Apan Desh | আপন দেশ

ট্রেনে কাটা পড়লেন দুই মোটরসাইকেল আরোহী 

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ২৫ জুন ২০২৫

ট্রেনে কাটা পড়লেন দুই মোটরসাইকেল আরোহী 

নীলফামারীর সদর উপজেলায় চিলাহিটিগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদরের পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সন্তোষ (৫০) সদরের দলুয়ার চাওড়া বড়গাছা এলাকার শ্রীকাল্টুর ছেলে ও একই এলাকার শেল্টু ছেলে ভবেশ। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুল নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে রেলক্রসিংয়ে কোনো গেইট না থাকায় মোটরসাইকেল আরোহী দুজন অসতর্কতাবশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল নবী বলেন, ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি হয়ে ঢাকা যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ির জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে ওই ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নীলফামারী থানাধীন পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেতুলতলা নামক স্থানের রেল ক্রসিংয়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement