ছবি : আপন দেশ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এ বছরের শেষের দিকেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে।
শনিবার (০১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা সেচ প্রকল্প ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। আমার বিশ্বাস, অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব।
আরও পড়ুন <<>> ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পরিদর্শনকালে তিনি ১৯৬৭ সালে সূচিত বুড়িতিস্তা সেচ প্রকল্পের ১৩০ কোটি টাকার আটকে থাকা পুনর্খনন কাজের আইনি জটিলতা নিরসনে চলতি মাসের মাঝামাঝি সময়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের আশ্বাস দেন।
এছাড়া ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকায় নদীভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি বলেন, আমাদের সরকারের কমিটমেন্ট একটাই, আমরা চাই না কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর বা এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হয়ে যাক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































