Apan Desh | আপন দেশ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত

নীলফামারী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৪, ১৪ জুন ২০২৬

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত

ছবি : আপন দেশ

নীলফামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫)। এছাড়া কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে তারা একটি পুকুরে মাছ ধরার জন্য সেচযন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জালালকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> নেত্রকোণায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

এ ঘটনায় মিঠু নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়