Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নীলফামারী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে এবার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে ভোটের আগেই কেন্দ্র থেকে ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। যার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টরা সিসি ক্যামেরা চুরির বিষয়টি জানতে পারেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। পরদিন সকালে বিদ্যালয়ে এসে তারা দেখেন ভবনের সামনের অংশে স্থাপিত একটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে।

আরও পড়ুন <<>> দলীয় ভোটারদের ঘরবাড়ি পোড়ানোর হুশিয়ারি দিলেন বিএনপির মঞ্জুরুল মুন্সী

নয়ানখাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জলিলুর রহমান জানান, গতকাল বিদ্যালয় ছুটি হওয়ার পর নিয়ম অনুযায়ী বন্ধ করে সবাই চলে যাই। আজ সকালে এসে দেখি সামনের দিকে স্থাপন করা একটি সিসি ক্যামেরা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement