Apan Desh | আপন দেশ

ইঞ্জিন লাইনচ্যুত, নীলফামারীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নীলফামারী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১৭ মে ২০২৬

ইঞ্জিন লাইনচ্যুত, নীলফামারীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

নীলফামারীর সদরের খয়রাতনগরে রেল লাইনের ওপর গাছের ডাল ভেঙ্গে পড়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সকাল থেকে সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর সদরের খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। এদিকে এঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে।

জানা যায়, সকাল ৮টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনা মেইল ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়। নীলফামারী রেলস্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর গাছের ডাল পরে থাকায় সেটির সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সৈয়দপুর থেকে চিলাহাটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন<<>>৩ নারীর শরীরে লুকানো ছিল ১ লাখ ২০ হাজার ইয়াবা

এতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের যাত্রা চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। ফলে রূপসা ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনামুখে যাত্রী নিয়ে ছেড়ে যায়।

যাত্রী আসাদুল ইসলাম জানান, সকাল থেকে ডোমার স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। জানতে পারি রকেট মেইল ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রূপসা ট্রেনটি সৈয়দপুরে রয়েছে। পরে বাসে করে সৈয়দপুর রেলস্টেশনে এসে ট্রেন ধরেছি।  

এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকেলের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তিনি জানান। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়