আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবিলা করা হবে।
গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































