ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের হাসনাত আব্দুল্লাহকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেয়া হলো।
প্রিয় দেবিদ্বারবাসী,
কুমিল্লার মাটি বিপ্লবের মাটি, যেখানে নতুন করে কোনো জমিদারি বা জুলুমের ঠাঁই হবে না। ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগে অর্জিত আজাদি রক্ষা ও রাষ্ট্র থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার চূড়ান্ত বিলোপ ঘটাতেই আমাদের এ লড়াই। আধিপত্যবাদ ও মাফিয়াতন্ত্রের পচা-গলা বন্দোবস্ত উচ্ছেদ করে আমরা এমন এক ‘নয়া বন্দোবস্ত’ কায়েম করতে চাই, যেখানে এমপির ইশারায় নয় বরং জনগণের ইশারায় রাষ্ট্র চলবে।
এ লক্ষ্যে কুমিল্লা-৪ আসনে আমাদের প্রতিনিধি জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো নির্ভীক যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। বুলেটের সামনে বুক পেতে দেয়া এ তরুণকে ভোট দেয়ার অর্থ হলো দেবিদ্বারকে টেন্ডারবাজ ও দখলদারমুক্ত করার গ্যারান্টি। হাসনাত জয়ী হওয়া মানেই প্রতিটি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা ও কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া।
আসুন, ব্যালটের মাধ্যমে দেবিদ্বার থেকে ফ্যাসিবাদের সমাধি রচনা করি ও শাপলা কলি মার্কায় হাসনাত আব্দুল্লাহকে জয়ী করে বিপ্লবের স্বপ্ন সফল করি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































