Apan Desh | আপন দেশ

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বেশি বয়সী খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বেশি বয়সী খন্দকার মোশাররফ

ছবি : আপন দেশ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদ সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। অপরদিকে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হয়েছেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নোয়াখালি-৬ (হাতিয়া) থেকে জয় পাওয়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। সে হিসাবে তার বর্তমান বয়স ২৬ বছর ১ মাস।
 
হান্নান এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। 

আরও পড়ুন : হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী 

অপরদিকে হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া বিএনপির খন্দকার মোশাররফ হোসেন জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তার জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। 

বেসরকারি ফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন। 

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়