ছবি : আপন দেশ
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়েছে। হুমকির পর রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতেতে বলা হয়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় অপরিচিত ফোন নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, ‘সারা দেশের মতো তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে।’
আরও পড়ুন : ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































