Apan Desh | আপন দেশ

অবশেষে জয় পেলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৬:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে জয় পেলেন নাহিদ ইসলাম

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন জয় লাভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকার এ আসনের ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফলে তার জয় নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয় নিশ্চিত করেছেন।

ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে নাহিদ জয় পান।

পোস্টাল ভোটেও শাপলা কলি এগিয়ে ছিল। নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট। আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।

আরও পড়ুন <<>> ভোটে হেরে ইসিতে মাওলানা মামুনুল হক

এর আগে রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে। তার ভাষ্য অনুযায়ী, ‘নিশ্চিত জয় টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়