ফাইল ছবি
সব দল করলেও জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। অবশেষে জুলাই সনদে সই করতে যাচ্ছে দলটি। এ লক্ষ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে এনসিপির প্রতিনিধি দল।
আরও পড়ুন<<>>সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন দলের আহবায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকেবন– সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































