ছবি: আপন দেশ
একটি দলের নেতা মাইকের সামনে 'হ্যাঁ' ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় আসিফ মাহমুদ বলেন, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোটের জন্য জীবন দেবে। এবার ফজরের নামাজের পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে।
আসিফ মাহমুদ আরও বলেন, ১১-দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
অনুষ্ঠানে উপজেলা এনসিপির আহবায়ক মো. মাহাবুর হোসেন সভাপতিত্ব করেন। সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চলনায় বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাড তারিকুল ইসলাম, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ প্রমুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































