ছবি: আপন দেশ
নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির বিষয়ে কথা বলতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন <<>> ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিনের জয়
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দলের সেক্রেটারি মনিরা শারমিন। এ সময় উপস্থিত থেকে বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন তারা।
এনসিপির পক্ষ থেকে সম্মানিত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































