Apan Desh | আপন দেশ

মীরগড়ে বিএনপির হামলা-রগ কাটার হুমকি, যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মীরগড়ে বিএনপির হামলা-রগ কাটার হুমকি, যা বললেন সারজিস

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। 

বিএনপির প্ল্যান কি?

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সারজিস এ ক্ষোভ প্রকাশ করেন। 

এদিকে শুধু পঞ্চগড় নয়, সারাদেশে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর, পরিবার হুমকির সম্মুখীন।

তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়