Apan Desh | আপন দেশ

সে জার্সি পরেই সংসদে শপথে হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সে জার্সি পরেই সংসদে শপথে হাসনাত আব্দুল্লাহ

এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি

চব্বিশের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের ওই উত্তাল দিনগুলোতে এ তরুণের গায়ে একটি জার্সি দেখা যেত। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালেও সে জার্সি পরে প্রচারণা চালান এ জুলাইযোদ্ধা। এবার চিরচেনা সে জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ‘ঐতিহাসিক’ সে জার্সি গায়ে চাপিয়েই সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

আরও পড়ুন<<>>নবনির্বাচিত এমপিদের ২য় ধাপের শপথ অনুষ্ঠিত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হাসনাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জার্সিটি পরে অংশ নিতে দেখা গেছে তাকে। শপথ অনুষ্ঠানেও সে ধারা বজায় রেখেছেন তিনি।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে থাকা হাসনাতের এই জার্সি পরে শপথ নেয়া ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার সঙ্গে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর একাধিক নেতাকে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে এমপি নির্বাচিত হয়েছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়