আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এ অভিযোগ করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম নানা জায়গায় অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে পুরো নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন <<>> জামায়াতের নির্বাচনী ইশতেহার ‘ছব্বিশে ছাব্বিশ’, থাকছে আধুনিক পরিকল্পন
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে এবং কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে। তিনি গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। বলেন, অধিকাংশ গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে।
এর আগে সকালে মাটির মসজিদ এলাকায় নারী ভোটার সমাবেশে অংশ নেন তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































