ছবি : আপন দেশ
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।’
তিনি বলেন, ‘এ দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখার সে শপথ ছিল না। দেশের প্রতি দায় ছিল না। এ জন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব, যুবকরা আমাদের হতাশ করবে না।’
এর আগে নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের সেই পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে ১২ ফেব্রুয়ারি। দেশকে দখলদার মুক্ত, আধিপত্য মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে সে দিন।’
আরও পড়ুন : বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































