পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: ফাইল ছবি
বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেয়া হবে। কারাবন্দি পাকিস্তান তেহিরক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতার শারীরিক সমস্যা দেখা দেয়ায় গণবিক্ষোভের মুখে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দেশটির বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান সঙ্গে পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন অব্যাহত রাখেন।
সম্প্রতি জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন। কিন্তু তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তার সমর্থকরা আন্দোলন শুরু করেন। এরপর তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার রাতে এক এক্স পোস্টে লেখেন, ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা একটি বিশেষ হাসপাতালে তার আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন সুপ্রিম কোর্টেও জমা দেয়া হবে। তাই এ বিষয়ে কোনো গুজব ছড়াবেন না বা নিজের স্বার্থে এ নিয়ে রাজনীতি করবেন না।
দেশটির সংসদ-বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারাগার থেকে একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।
তিনি বলেছন, একজন কারাবন্দি যেসব মানবাধিকার পান তার সবই ইমরানকে দেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































