Apan Desh | আপন দেশ

হাসপাতাল ছাড়লেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতাল ছাড়লেন রিজভী

রুহুল কবির রিজভী: ফাইল ছবি

এক সপ্তাহ চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাসায় ফিরেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে  সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী।

জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ০৯ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে ছাড়পত্র দেয়।

হাসপাতাল সূত্র জানায়, রিজভী এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, তার নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইনফেকশন বা অন্যান্য জটিলতা বর্তমানে নিয়ন্ত্রণে। আগামী কয়েক সপ্তাহ তাকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী হয়ে কোথায় থাকবেন তারেক রহমান

রিজভীর বাসায় ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এখনই তাকে দেখতে ভিড় না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে তার দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়