ফাইল ছবি
স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার বলে উল্লেখ করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মানুষের সামর্থ্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে সরকার।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন। তিনি এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত চিকিৎসকদের রোগীদের প্রতি সেবামূলক মনোভাব নিয়ে চিকিৎসা দেয়ার আহবান জানান।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত সিটি প্রশাসকদের সাক্ষাৎ
অনুষ্ঠানে ড্যাবের পক্ষ থেকে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত থেকে নিয়মিত চিকিৎসাসেবা দেয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকার আশ্বাসও দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































