ছবি: সংগৃহীত
থাইরয়েড রোগ শুধু খাবার খেয়ে পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে সঠিক খাদ্যাভ্যাস থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং ওষুধের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
থাইরয়েড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমন— হাইপোথাইরয়েড, যেখানে হরমোনের মাত্রা কম থাকে। হাইপারথাইরয়েড, হাইপারথাইরয়েড যেখানে হরমোনের মাত্রা বেশি হয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে থাইরয়েড নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
আয়োডিনসমৃদ্ধ খাবার থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ। আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ এবং পরিমিত পরিমাণে সামুদ্রিক শৈবাল এ ক্ষেত্রে উপকারী। তবে অতিরিক্ত আয়োডিন গ্রহণ ক্ষতিকর হতে পারে। সেলেনিয়াম হরমোন সক্রিয় করতে সহায়তা করে। ডিম, মাছ, সূর্যমুখীর বীজ ও কাজুবাদাম সেলেনিয়ামের ভালো উৎস।
আরও পড়ুন <<>> রোজায় সুস্থ থাকতে যেসব খাবার প্রয়োজন
এছাড়া জিঙ্ক ও আয়রনসমৃদ্ধ খাবার যেমন গরুর মাংস, ডাল, পালং শাক ও কুমড়ার বীজ শরীরের জন্য উপকারী। পর্যাপ্ত প্রোটিন গ্রহণও গুরুত্বপূর্ণ। ডিম, মুরগির মাংস, ডাল ও দই প্রোটিনের ভালো উৎস হিসেবে বিবেচিত।
তবে বিশেষ করে হাইপোথাইরয়েড রোগীদের কিছু খাবার পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেয়া হয়। কাঁচা অবস্থায় অতিরিক্ত বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি, অতিরিক্ত সয়াবিন, জাঙ্ক ফুড এবং বেশি চিনি গ্রহণ এড়িয়ে চলা উচিত।
আপন দেশ/এসএস




































