Apan Desh | আপন দেশ

সড়ক দুর্ঘটনার শিকার এমপি মুজাহিদ

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪১, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১০, ১৭ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনার শিকার এমপি মুজাহিদ

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

আরও পড়ুন <<>> গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত