Apan Desh | আপন দেশ

সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সেলুনে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানির জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে পাঁচটায় সদর উপজেলার ফতুল্লা থানাধিন সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন নরসুন্দর মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাষ্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে মাটির নিচে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সে লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। সে গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন স্থানে দীর্ঘদিনের পুরনো পাইপ লাইনের লিকেজ মেরামতের কাজ চলমান আছে। আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ