ছবি: আপন দেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে হয়েছে। যেখানে ইউপি সদস্য ও দুই নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংষর্ষে জড়ায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপ। একই গ্রামের আক্তার মোল্যা গ্রুপের সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুটি গ্রুপের মধ্যে ইতোপূর্বে পাল্টাপাল্টি হমলার ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার (০৬ মার্চ) দুপুরে জিরু কাজী পক্ষের রাসেল শেখের একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সাথে বিরোধ চাঙ্গা হয়।
ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাকা বটতলা এলাকায় দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লক্ষীপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জিরু কাজী (৫৫), তার পক্ষের কাঞ্চন(১৭), আনোয়ার(৬৫), নজরুল(৬৫), হেমায়েত (৫৫), কেরামত(৪০), লিটন(৫০) ও দুই নারী রেকসোনা(৪০) এবং রেখা বেগম (৪৫) সহ নয়জন আহত হয়।
প্রতিপক্ষ গ্রুপের আক্তার মোল্যা(৬০) ও তার পক্ষের হাসান(৫০)ফিরোজ(৪৫), মিরাজ(৪৫), শরিফুল (৪০), এবং প্রিন্স(৩২) সহ উভয় গ্রুপের ১৫ জন আহত হয়।
আরও পড়ুন <<>> টাঙ্গাইল শহর যানজটমুক্ত রাখতে প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগ
পরে আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল, যশোর, খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এলাকার পরিবেশ এখন শান্ত, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































