Apan Desh | আপন দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না, বরং তাদের ডিজিটাল লিটারেসির (সাক্ষরতা) পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১০ মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

০৫:০৬ পিএম, ১০ মে ২০২৬ রোববার

প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ : তথ্যমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ : তথ্যমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘প্রবাসীদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।’ রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

০২:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১২:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

কৃষক কার্ড কীভাবে বিতরণ করা হবে, জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করতে যাচ্ছে সরকার। তবে আপাতত এটি ব্যাপক পরিসরে শুরু না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে চালু করা হবে।” সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৃষক কার্ড নিয়ে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়ার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।’

০২:৫৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement