ছবি : আপন দেশ
নিজ এলাকা বরিশালের গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আরও পড়ুন : ঈদের নামাজ ছুটে গেলে কী করবেন?
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































