Apan Desh | আপন দেশ

ধর্মীয় ভেদাভেদে গণতন্ত্র ব্যাহত হতে পারে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৩ জুন ২০২৬

ধর্মীয় ভেদাভেদে গণতন্ত্র ব্যাহত হতে পারে : তথ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, ‘স্বাধীনতার পক্ষে-বিপক্ষের কৃত্রিম মেরুকরণ ভেঙে যে গণতন্ত্র অর্জন হয়েছে, ধর্মীয় ভেদাভেদ সে অর্জন ব্যাহত করতে পারে।’

শনিবার (১৩ জুন) দুপুরে কাকরাইলে ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদীর মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আঞ্চলিক স্বার্থে সার্কের কার্যক্রম উপেক্ষা করে দেয়া যেকোনো পরামর্শ সন্দেহজনক।’

বিভেদহীন বাংলাদেশ প্রত্যাশা করে জহির উদ্দীন স্বপন বলেন, ‘নিজস্ব বয়ান প্রতিষ্ঠা করতে ইতিহাস বিকৃতকারীরা পরবর্তীতে দেশ থেকে পালাতে বাধ্য হয়।’ 

আরও পড়ুন : গ্যাস সংকট নিয়ে জরুরি বার্তা তিতাসের

অনুষ্ঠানে যোগ দিয়ে বাজেট নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়