Apan Desh | আপন দেশ

দুর্গোৎসবের সব ধরনের সহযোগিতা করবে সরকার: জহির উদ্দিন স্বপন

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ১২ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবের সব ধরনের সহযোগিতা করবে সরকার: জহির উদ্দিন স্বপন

ছবি : আপন দেশ

প্রত্যেক এমপির এলাকায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সকল ধরনের সহযোগিতা সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলাধীন সকল পূজা মণ্ডপের প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা জানান।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামির সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টিবোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা।

আরও পড়ুন <<>> কেসিসির ৩ কর্মচারী চাকরি হারালেন

জহির উদ্দিন স্বপন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও আনন্দ অনেক দীর্ঘ পুরাতন একটি প্রথা। এ আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন। এটি বাংলাদেশের জন্য উৎসবের দিন এ কারণে, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ যারা সনাতন ধর্মাবলম্বী।

তিনি বলেন, আমাদের সরকার গঠন করার পরে প্রথমবারের মতো এ পূজা পার্বণের অনুষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি। পূজনীয় ভক্তবৃন্দ যখনই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা তাদের এ ধর্মীয় উৎসব নিয়ে কথা বলতে গিয়েছেন তখনই প্রধানমন্ত্রী তাদের প্রত্যাশার চাইতেও আরও অনেক বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch