Apan Desh | আপন দেশ

‘মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, রাজনৈতিক সমস্যাও’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৩, ২৮ এপ্রিল ২০২৬

‘মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, রাজনৈতিক সমস্যাও’

ছবি : আপন দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু’ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা এবং পৃথিবীর বাইরে বসবাসের কোনো বিকল্প নেই। তাই এ গ্রহকেই বাসযোগ্য রাখতে হবে। এ কারণে জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি।’

আরও পড়ুন : আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার দুর্বলতার কারণে নীতিনির্ধারণ প্রক্রিয়া এখনো পরিপক্ব হয়নি। তবে এ অজুহাতে সময় নষ্ট করা যাবে না। এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো  চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কাজ করছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়