Apan Desh | আপন দেশ

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ জানালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৪, ১৯ মে ২০২৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ জানালেন তথ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

এসময় জ্বালানি তেল নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।’

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে এবং এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে।’

আরও পড়ুন : মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, ‘শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch