Apan Desh | আপন দেশ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৮, ২৪ মে ২০২৬

আপডেট: ১৪:৪৮, ২৪ মে ২০২৬

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে : তথ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘তথ্যের বর্তমান বাস্তবতায় তথ্যপ্রবাহ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ধরনের অবদান রাখা সম্ভব। তথ্যপ্রবাহের বর্তমান বাস্তবতায় জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। পাশাপাশি জনগণের সেবা পৌঁছানো হচ্ছে কি না সে বিষয়েও নজর দিতে হবে।’

রোববার (২৪ মে) রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কর্মকর্তাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন  বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। তাই কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থায় দক্ষ হতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন এবং আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।’

আরও পড়ুন : ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, শিগগিরই মুক্তি

তিনি আরও বলেন, ‘এখন পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের প্রতিযোগিতা চলছে, যেখানে দক্ষ মানবসম্পদের গুরুত্ব অপরিসীম।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়