ছবি : আপন দেশ
পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বুধবার (২১ অক্টোবর) বরিশালে তার নির্বাচনি এলাকায় তিনি এ মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, এ দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যাতে কারো উসকানির ফাঁদে পা না পরে।
গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় অংশ নেন তিনি। এসব সভায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন।
উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
আরও পড়ুন <<>> কাজের মূল্যায়নেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
জহির উদ্দিন স্বপন আরও বলেন,দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গায় কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































