ছবি : আপন দেশ
ফেক নিউজের সমাধান করতে চাইলে সাধারণ মানুষের আগে নীতিনির্ধারকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (০৬ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ‘ফেক নিউজ’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এই পরামর্শ দেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রেও ডিজিটাল অ্যাক্সেসের মধ্যে লুকিয়ে আছে। একদিকে এআইর দিকে যেমন ঝুঁকতে হবে, তেমনই ঝুঁকিকেও প্রাধান্য দিতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সব কার্যক্রমে বিশেষজ্ঞদের বেশি বেশি অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবুও কিছু গোষ্ঠী সরকারের সমালোচনা করেই চলেছে।’
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের
তিনি আরও বলেন, ‘সমস্যার ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন সমাধানের সময় এসেছে। স্বাধীন গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ শুরু হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































