Apan Desh | আপন দেশ

দক্ষিণাঞ্চলের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবে সরকার: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ নভেম্বর ২০২৬

দক্ষিণাঞ্চলের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করবে সরকার: জহির উদ্দিন স্বপন

ছবি: আপন দেশ

ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এ সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। সে লক্ষ্যেই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তিনি এ কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।

জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের প্রবাসীদের মধ্যে যারা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে। 

আরও পড়ুন <<>> আ. লীগের অস্তিত্ব গোপালগঞ্জের বাইরে নেই: তথ্যমন্ত্রী

ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দফতর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা হয়। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির, ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়